শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত এমপির মৃত্যুতে প্রবাসী নেতৃবৃন্দের শোক

  • আপডেট টাইম সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৩১ বা পড়া হয়েছে

নাজমুল সুমন ॥ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্নাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বর্ষীয়ান পার্লামেন্টারিয়ান, বৃহত্তর সিলেটের কৃতিসন্তান, বাংলাদেশের অন্যতম সংবিধান প্রণেতা সুরঞ্জিত সেনগুপ্ত এমপির মৃত্যুতে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের কেন্দ্রীয় কনভেনার ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সদস্য সাবেক ছাত্রনেতা মকিস মনসুর আহমদ ও জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের কেন্দ্রীয় সেক্রেটারি আলহাজ্ব লিয়াকত আলী এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বাণীতে ওয়েলস আওয়ামীলীগ নেতা মকিস মনসুর আহমদ বলেন, বর্নাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত এমপির মৃত্যুতে আমরা হারালাম একজন অভিভাবককে। তিনি ছিলেন আমাদের এক উজ্জ্বল নক্ষত্র। চলে যাওয়া বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com