বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চারিনাও থেকে সাজাপ্রাপ্ত আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৬৩ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাও গ্রাম থেকে ঝাড়ু মিয়া (৪৫) নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।
র‌্যাব জানায়, ঝাড়ু মিয়ার বিরুদ্ধে ২০০৭ সালে একটি গরু চুরির মামলায় হবিগঞ্জ আদালত থেকে ১ বছরের সাজা হয়। এরপর থেকে সে আত্মগোপনে ছিল। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উচাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত তারা মিয়ার পুত্র।
র‌্যাব সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্পের ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি)-২ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। শনিবারই গ্রেফতার ঝাড়ু মিয়াকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। রবিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com