মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে স্কুল ক্রিকেটে উচাইল স্কুল চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে উচাইল উচ্চ বিদ্যালয়। গতকাল শুক্রবার জালাল স্টেডিয়ামে ফাইনাল খেলায় তারা ৩৫ রানে বর্তমান চ্যাম্পিয়ন রিচি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত টুর্ণামেন্ট এর ফাইনাল খেলায় টসে জয়লাভ করে উচাইল উচ্চ বিদ্যালয়কে প্রথমে ব্যাটিং করতে পাঠায় রিচি উচ্চ বিদ্যালয়। উচাইল উচ্চ বিদ্যালয় নির্ধারিত ৩০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাজু ২৮, রাকু ২৭ ও ইমন ২১ রান সংগ্রহ করে। রিচি উচ্চ বিদ্যালয়ের সজিব ৪টি ও মুহিবুর ২টি উইকেট লাভ করে।
জবাবে রিচি উচ্চ বিদ্যালয় ২৪ ওভারে ৯৮ রান সংগ্রহ করে অল আউট হয়। দলের পক্ষে মুশফিক ১৬, মুহিবুর ও সহিব ১৪ রান করে সংগ্রহ করে। উচাইল উচ্চ বিদ্যালয়ের রাজু ৩টি, রেদওয়ান, সারোয়ার ও ইমন ২টি করে উইকেট লাভ করে। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন বিজয়ী দলের রাজু।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সফিউল আলম। এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য মইন উদ্দিন তালুকদার সাচ্চু, হুমায়ন কবির চৌধুরী শাহেদ ও প্রাইম ব্যাংক কর্মকর্তা তনয় রায়। টুর্ণামেন্টে জেলার ৮টি স্কুল অংশ গ্রহণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com