সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটের নিখোঁজ জলিলের মরদেহ ত্রিপুরায় আবিস্কার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৪৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, চুনারুঘাট থেকে ॥ ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরে আবিস্কৃত হয়েছে নিখোঁজ জলিলের মরদেহ। আঃ জলিল (৪০) গত কয়েক দিন যাবৎ নিখোজ ছিলেন। তার বাড়ী চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে। তার বাবার নাম মৃত আঃ আজিজ। জলিল একজন মানসিক রোগী বলে জানা গেছে। এলাকাবাসি জানান, জন্মের পর থেকে জলিল মানসিক সমস্যায় ভোগছিলেন। আত্মীয়রা তার অনেক চিকিৎসা করিয়েছেন কিন্তু তিনি ভাল হননি। ২০ দিন আগে জলিল বাড়ী থেকে হঠাৎ নিখোঁজ হন। তার নিখোজের খবরটি স্থানীয় পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। এলকাবাসি জানান, সীমান্তরক্ষী বিএসএফ’র চোখ ফাঁকি দিয়ে জলিল ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করলে সে দেশের পুলিশ তাকে আটক করে আগরতলা কারাগারে প্রেরণ করে। মানসিক রোগী হিসেবে সনাক্ত হওয়ার পর জেল কর্তৃপক্ষ অজ্ঞাত ওই ব্যক্তিকে ২ দিন আগে ছেড়ে দেয়। এক সময় জলিল সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারাত্মক আহত হন। ওই এলাকার লোকজন আহত জলিলকে আগরতলার একটি হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসক জলিলকে মৃত ঘোষনা করেন। জলিলের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। তার মরদেহ দেশে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছেন আত্মীয়রা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com