মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মধ্যে আবুল ফজল চৌধুরী ও হামিদা খাতুন চৌধুরী বৃত্তি প্রদান

  • আপডেট টাইম সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মধ্যে আবুল ফজল চৌধুরী ও হামিদা খাতুন চৌধুরী বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার দুপুরে হবিগঞ্জ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা ডাঃ সি এম দিলওয়ার রানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইকবাল খান চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, পৌর মেয়র জি কে গউছ, বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাই, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, এএনএস হাবিবুর রহমান, অধ্যাপক সৈয়দ ফখরুল হাসান মুরাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ আফতাব উদ্দিন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ প্রমূখ। ‘শিক্ষাক্ষেত্রে হবিগঞ্জ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। পরে জেলা শহরের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ২৫ জন শিক্ষার্থীর মধ্যে আবুল ফজল চৌধুরী ও হামিদা খাতুন চৌধুরী স্মারক বৃত্তির নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com