মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

অফুরন্ত ভালবাসার ঋণ শোধ করার সুযোগ দিন-সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫২৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদের ১৯ দল মনোনীত চেয়ারম্যান প্রার্থী, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেন-রাজনীতি পরিবারের একজন সদস্য হিসাবে ছাত্রজীবন থেকেই উপজেলাবাসীর উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। বিনিময়ে উপজেলাবাসীর অফুরন্ত ভালবাসা পেয়েছি। মানুষের এ ঋণ শোধ করার নয়। তাই আসন্ন উপজেলা পরিষদ নিবার্চনে আমাকে দল-মত নির্বিশেষে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নিবার্চিত করুন যাতে করে আপনার এ ভালবাসার ঋণ কিছুটা হলেও শোধ করতে পারি।
তিনি গতকাল রোববার পৌরসভার চৌধুরী পাড়ায় তার সমর্থনে আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। বাচ্চুু মিয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলাউদ্দিন আল রনি, গোলাপ খান, মশিউর রহমান বাদশা, সাধন চন্দ্র বনিক, হারুনুর রশিদ, জসিম শিকদার, সোহাগ চৌধুরী প্রমূখ। এর আগে মাধবপুর পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন। এতে হিরা মিয়া মাষ্টার, মহিউদ্দিন মেম্বার, রফু মিয়া, আনোয়ার আলী কাউন্সিলর ফেরদৌস, বাবুল হোসেন, মোস্তফা কামাল বাবুল, মনিরউদ্দিন পাঠান, সফিকউদ্দিন খান, বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com