বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে স্লুইচ গেইট উদ্বোধনকালে ডাঃ মুশফিক চৌধুরী ॥ দারিদ্র জনগোষ্টির ভাগ্য উন্নয়নই শেখ হাসিনার একমাত্র লক্ষ্য

  • আপডেট টাইম বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭
  • ৬৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার দুলিয়াচরা খালের উপর সুইচ গেইট উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকাল ৪টার দিকে উক্ত স্লুইচ গেইট উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারমান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফারুক আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা সমাবয় কর্মকর্তা মনতাজুর রহমান, জেলা পরিষদ সদস্য আলাউর রহমান সাহেদ, সদস্য আলেয়া বেগম, মেম্বার এলাছ মিয়া, রেজাউল করিম, ফারুক আহমেদ, শিল্পী রাণী দেব, সুরুত আলী, জয়তিময় পাল, আব্দুল আওয়াল। অনুষ্ঠানটি পরিচালনা করেন সজল কুমার দেবনাথ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, দারিদ্র জনগোষ্টির ভাগ্য উন্নয়নই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে অতীতে কখনো হয়নি। আমি নবীগঞ্জ-বাহুবলসহ জেলার সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর। পরে তিনি ফিতা কেটে স্লুইচ গেইটের উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com