বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

পইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত ॥ ভাংচুর ॥ হামলাকারীদের গ্রেফতারের দাবীতে রাস্তা অবরোধ

  • আপডেট টাইম সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭
  • ৬৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল দুপুর ১২টারি এই ঘটনা ঘটে। জানা যায়, পইল পশ্চিম পাড়া গ্রামের ওই বিদ্যালয়ের সাবেক ছাত্র নূর উদ্দিন, সুজন মিয়া, তোফাজ্জল মিয়া সহ কয়েকজন যুবক তাদের ছাড়পত্র photo 5(1) copyআনতে বিদ্যালয়ে যান। এ সময় বিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত ফি দাবী করলে তারা দিতে অস্বীকার করেন। এ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ওই যুবকরা উত্তেজিত হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকরে কক্ষে প্রবেশ করে তাকে লাঞ্ছিত ও অফিস কক্ষ ভাংচুর করে।
এ খবর ছড়িয়ে পড়লে জনসাধারণ ও শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে হামলাকারীদের শাস্তি দাবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শণ করে। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ ও হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে হামলাকালীদের গ্রেফতারের দাবী নিশ্চিত করেন পরিস্থিত নিয়ন্ত্রন করেন। পরে হবিগঞ্জ সদর থানা এসআই দৌস মোহাম্মদ ও সাহিদ এর নেতৃত্বে একদল পুলিশ হামলাকারীদের গ্রেফতার করতে তাদের বাড়ীতে অভিযান চালায়। কিন্তু তারা কৌশলে পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com