বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

হবিগঞ্জে পিআইবির প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে কর্মরত ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার হবিগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।
IMG_8608 copy

IMG_8619 copy

IMG_8588 copyআলোচনা সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আরটিভি প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির। টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ৭১টিভি প্রতিনিধি শাকিল চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পরিচালক আনোয়ারা বেগম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ।
বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, পিআইবির রিপোর্টার জুলহাস উদ্দিন নিপুন, যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, জিটিভির প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন প্রমুখ।
গত ২০ জানুয়ারি থেকে হবিগঞ্জ সার্কিট হাউজে হবিগঞ্জে কর্মরত ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ৩দিনের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলায় বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com