বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

প্রধানমন্ত্রী দেয়া প্রতিশ্র“তি রক্ষা করেছেন-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭
  • ৫৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেন, শেখ হাসিনা সরকার দেশের মানুষের কাছে দেওয়া প্রতিশ্র“তি রক্ষা করেছেন। ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছে দিচ্ছে, দেশের কোন অঞ্চলই আজ অবহেলিত নয়, বঙ্গবন্ধু যেভাবে স্বপ্ন দেখেছিলে একটি সোনার বাংলাদেশের, যেখানে থাকবেনা কোন দারিদ্রতা, কোন বেকারত্বের অভিশাপ, প্রতিটি মানুষ নিজ ক্ষমতাবলে স্বাবলম্বী হতে পারবে, তার সেই স্বপ্ন আজ পুরণ হতে চলেছে। প্রতিটি অঞ্চলে প্রতিটি মানুষ আজ উন্নয়নের ছোয়া পেয়েছে। কৃষি এবং শিল্প কারখানায় বিপ্লব এসেছে, কোন অপশক্তি এই উন্নয়নকে বাধা গ্রস্থ করতে পারবে না।
তিনি গতকাল রাজিউড়া ইউনিয়নের আমিনপুর, পুটিয়ারচক, গুচ্ছগ্রাম রতনপুর এবং ডুমরা গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধনকালে এ কথা বলেন। এলাকার বিশিষ্ট মুরব্বী জামাল সর্দারের সভাপতিত্বে এবং তসকির মেম্বারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পবিস এর জেনারেল ম্যানেজার মোঃ সোলায়মান মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, সদর উপজেলা পল্লী বিদ্যুত সমিতির পরিচালক এখলাছুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, শ্রমিক লীগ নেতা মোঃ হারুন মিয়া, রাজিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com