সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে ভূমি নিয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা

  • আপডেট টাইম শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭
  • ৫৫১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বড় ভাইয়ের ভূমি উপর লোলুপ দৃষ্টি দিয়েছে ছোট ভাই। এ ঘটনায় বড় ভাই বাদি হয়ে ছোট ভাই সহ ২ জনের বিরুদ্ধে হবিগঞ্জ অতিরিক্ত জেলা হাকিম আদালতে একটি মামলা দায়ের করেছেন। জায়গা নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার সকালে বড় ভাইয়ের জায়গায় ছোট ভাই একটি প্রতিষ্ঠানের লোকজন নিয়ে জোর পূর্বক স্থাপনা নির্মান করতে গেলে এ নিয়ে দু’পক্ষের লোকজন মুখোমুখি অবস্থানে দাড়ায়। খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গত ১৬ জানুয়ারি উপজেলার জগদীশপুর ইউনিয়নের বড়ধলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল হাই বাদী হয়ে একটি প্রতিষ্ঠানের মালিক মোঃ আতিকুর রহমান ও বড়ধলিয়া গ্রামের মোঃ আলাউদ্দিনের নামে একটি অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে মাধবপুর সহকারী কমিশনার (ভূমি) কে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়া শান্তি শৃংখলা রক্ষার্থে ওসি মাধবপুরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আদেশ দেন। আদালতে দায়ের করা অভিযোগে জানা যায়, উপজেলার বড় ধলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল হাইয়ের বড় ধলিয়া মৌজার সাড়ে ৪ শতক জায়গার উপর দৃষ্টি পরে তার ভাই আলাউদ্দিনের। আলাউদ্দিন একটি প্রতিষ্ঠানের সঙ্গে হাত মিলিয়ে তার ভাইয়ের জমিতে জোর পূর্বক সীমানা প্রাচীর নির্মাণের ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র আঁচ করতে পেরে বড় ভাই আব্দুল হাই আদালতে একটি মামলা করে। মামলা করলেও শুক্রবার সকালে আলাউদ্দিনের লোকজন জায়গাটি দখল করতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ ব্যাপারে মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম দস্তগীর জানান শান্তি শৃংখলা রক্ষায় পুলিশ সর্তক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com