বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে দুই নারীসহ ৮ মাদক পাচারকারী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭
  • ৬২৬ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে সিএনজিযোগে ফেনসিডিল ও গাঁজা পাচারকালে নারী ও চালক সহ ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহষ্পতিবার সকালে উপজেলার ধর্মঘর-মাধবপুর সড়কে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মনতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুল ইসলাম জানান, গোপন সূত্রের ভিত্তিতে সকাল সাড়ে ৮টার দিকে ধর্মঘর-মাধবপুর সড়কের মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে একটি সিএনজি অটোরিক্সা আটক করে তল্লাশী চালিয়ে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ফরিদ মিয়া (৩৩), শান্তি বেগম (৪৮), হালেমা বেগম (৫৯) ও চালক শাহজাহান মিয়া (৪০)কে গ্রেফতার করা হয়। অপর দিকে উল্লেখিত সড়কের মৌজপুর স্বাস্থ্য কেন্দ্রের সামনে একটি নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সা থেকে ৪কেজি গাঁজাসহ মোশারফ মিয়া (৩২), আপন মিয়া (২১) ও চালক আব্দুল্লাহ (২৪) কে গ্রেফতার করা হয়। মাধবপুর সার্কেলের এসএসপি এসএম রাজু আহমেদ সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com