বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতির বড়ভাই মর্তুজ আলীর ইন্তেকাল

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭
  • ৬২০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর-এর বড় ভাই যুবদল নেতা মর্তুজ আলী বুধবার রাত সোয়া ১টায় মিরপুর বাজারস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে। তিনি দীর্ঘদিন ধরে হার্ট, ডায়াবেটিস ও কিডনী রোগে ভোগছিলেন। গতকাল বেলা ২টায় মিরপুর মাদরাসা মাঠে নিহতের নামাজে জানাযা শেষে চন্দ্রছড়ি গ্রামের (নানা বাড়ি) কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। জানাযা নামাজে রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী ও পেশার বিপুল সংখ্যক লোক অংশগ্রহণ করেন। নিহত মর্তুজ আলী উপজেলার বালিচাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে তিনি ছাত্রদলের বাহুবল উপজেলা শাখার সভাপতি, যুবদলের সাধারণ সম্পাদক এবং জেলা যুবদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মিরপুর আলিফ-সোবহান চৌধুরী ডিগ্রী কলেজে প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিগত ২০১৫ইং সন পর্যন্ত হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক হবিগঞ্জ পৌর মেয়র জি.কে গউছ, বাহুবল উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব আকাদ্দছ মিয়া বাবুল, সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদুর রেজা রাজু, বাহুবল মডেল প্রেসক্লাব সহ-সভাপতি মাওলানা নূরুল আমীন, সাধারণ সম্পাদক শামছুদ্দিন, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান জুয়েল ও এফআর হারিছ, সাহিত্য সম্পাদক সেলিম আখঞ্জী, অর্থ সম্পাদক আব্দুল মজিদ তালুকদার, ক্রীড়া সম্পাদক ফয়ছল আহমেদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক নূরুল ইসলাম মনি, এম সাজিদুর রহমান, মোশাহিদ উদ্দিন চৌধুরী, পংকজ কান্তি গোপ টিটু, অভিজিৎ ভট্টাচার্র্য্য, আব্দুল মজিদ শেখ, আজিজুল হক সানু, মঈনুল ইসলাম, জালাল উদ্দিন আখঞ্জী, হুমায়ূন কবীর, সোহেল আহমেদ ও মনিরুল ইসলাম শামীম। শোক প্রকাশকারীগণ নিহতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com