সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ আমি অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত প্রমাণ হলে পদত্যাগ করব-হুইপ জি কে গউছ হবিগঞ্জের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট সুব্রত চক্রবর্তী আর নেই ॥ শোক নোয়াপাড়া চা বাগানের সংকট নিরসনে ইউএনওর বৈঠক হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ ৬ পলাতক আসামি আটক মাধবপুরে যাত্রীবাহী বাস খাদে ॥ ২০ যাত্রী আহত আজমিরীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহকারী পদে আ.লীগ পরিবারের একাধিক সদস্যের নিয়োগের অভিযোগ বিশ্ব আদিবাসী দিবসেও বদলায়নি চা বাগানের বাস্তবতা হুরগাঁওয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহিম গ্রেপ্তার মাধবপুরে চা বাগানে যক্ষার প্রকোপ ওষুধ সংকটে চরম ভোগান্তি

নারী সংক্রান্ত বিরোধের জের ॥ বাহুবলে রিক্সা চালককে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৮৩৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ নারী সংক্রান্ত বিরোধের জের ধরে দু’সন্তানের জনক রমিজ মিয়া (৪০) নামে এক রিক্সা চালককে কুপিয়ে হত্যা করেছে একই গ্রামের প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে গতকাল রাত ১০টার দিকে পুটিজুরী ইউনিয়নের নোয়াঐ গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের তমিজ মিয়ার সাথে নারী সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষের লোকজনের বিরোধ চলে আসছিল। এর জের ধরে রাত ৯টার দিকে তমিজের ভাই রিক্সা চালক রমিজ মিয়াকে রাস্তায় পেয়ে প্রতিপক্ষের লোকজন মারধর করে। তাদের ধারালো অস্ত্রের এলোপাতারি আঘাতে ঘটনাস্থলেই মারা যায়। এসময় শোর চিৎকার শুনে নিহতের ভাই তমিজ ও তার স্ত্রী এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে দুর্বৃত্তরা। খবর পেয়ে রাতেই বাহুবল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com