শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

  • আপডেট টাইম শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। রাত আনুমানিক ১টার দিকে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি কাভার্ডভ্যান সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা কাভার্ডভ্যানটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে বস্তার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেন। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়। একই দিনে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি-চাকলাপুঞ্জি চা-বাগান এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরেকটি কাভার্ডভ্যান থেকে ভারতীয় অবৈধ কম্বল জব্দ করা হয়। এ ছাড়া ৫৫ বিজিবির সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির টহল দল সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জাম্বুরাছড়া ও লম্বাটিলা এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারিদের লুকিয়ে রাখা সন্দেহজনক বস্তা তল্লাশি করে মালিকবিহীন ৮৪৬ কেজি ভারতীয় ফুচকা ও ৫ বোতল মদ জব্দ করা হয়।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। জব্দ করা মদ ও অন্যান্য মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কাস্টমস কর্ত”পরে কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com