শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

মাধবপুরে যাত্রীবাহী বাস খাদে ॥ ২০ যাত্রী আহত

  • আপডেট টাইম সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে যাত্রীবাহী বিলাস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হন।
গতকাল রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ, মাধবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী বিলাস পরিবহনের বাসটি আন্দিউড়া এলাকায় পৌঁছালে নির্মাণাধীন মহাসড়কের একপাশের নরম মাটিতে চাকা দেবে যায়। এতে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। কয়েকজন যাত্রী সামান্য আহত হন এবং অনেকে ধাক্কা ও ভীতিজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, “বিলাস পরিবহনের বাসটি আন্দিউড়া এলাকায় পৌঁছার পর নির্মাণাধীন সড়কের নরম অংশে চাকা দেবে যায়। এতে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
মাধবপুর থানার এসআই ফারুক মিয়া জানান, বাসটির গতি কম থাকায় কোনো নিহতের ঘটনা ঘটেনি। প্রায় ২০ জন যাত্রী সামান্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয় এবং পরে অন্য যানবাহনে করে গন্তব্যে পাঠানো হয়েছে।”
স্থানীয়রা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে চলমান ছয় লেন উন্নয়ন কাজের কারণে অনেক স্থানে রাস্তার পাশে নরম মাটি ও কাদা জমে রয়েছে। সাম্প্রতিক কয়েক দিনের টানা বৃষ্টিতে এসব স্থানে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসী মহাসড়কের নির্মাণকাজ দ্রুত ও নিরাপদভাবে সম্পন্ন করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড, পর্যাপ্ত আলোকসজ্জা এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের দাবি জানিয়েছেন। তাদের মতে, বর্ষাকালে নির্মাণাধীন সড়কে অতিরিক্ত সতর্কতা না নিলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com