শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

আজমিরীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহকারী পদে আ.লীগ পরিবারের একাধিক সদস্যের নিয়োগের অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন সরকারের ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’র আওতায় আজমিরীগঞ্জ উপজেলায় তথ্য সংগ্রহকারী পদে আওয়ামীলীগ পরিবারের একাধিক সদস্যদের নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে দলীয় ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে। গত ৬ আগস্ট আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী কমিটির সভাপতি এস এম রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভায় তথ্য সংগ্রহকারী পদে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ফেসবুকে প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকা পর্যালোচনা করে দেখা যায়, জলসুখা ইউনিয়নে চার জনকে চূড়ান্তভাবে তথ্য সংগ্রহকারী হিসেবে রাখা হয়েছে এবং একজনকে রিজার্ভ তালিকায় রাখা হয়েছে। এছাড়া অবশিষ্ট উত্তীর্ণ তালিকায় ১৫ জনের নাম রয়েছে। ওই ১৫ জনের তালিকায় ১২ নম্বর ক্রমিকে রয়েছেন জলসুখা ইউনিয়নের নোয়াগর গ্রামের রঞ্জু মিয়ার ছেলে লায়েছ মিয়া। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মজিদ খানের সঙ্গে বিভিন্ন দলীয় সভা ও কর্মসূচিতে তার অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে বলেও দাবি করেছেন তারা। তার বাবা রঞ্জু মিয়া জলসুখা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। অন্যদিকে, কাকাইলছেও ইউনিয়নের তথ্য সংগ্রহকারীদের অবশিষ্ট ১৬ জনের তালিকায় প্রথম ক্রমিকে রয়েছেন ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হামদু মিয়ার ছেলে এনামুল হক চৌধুরী। স্থানীয়দের অভিযোগ, তিনিও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ঢাকার মিরপুরের প্রাইম ইউনিভার্সিটি ছাত্রলীগের কমিটিতে এনামুল হক চৌধুরী একটি পদে ছিলেন বলেও জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com