শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

হবিগঞ্জের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট সুব্রত চক্রবর্তী আর নেই ॥ শোক

  • আপডেট টাইম সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল কোয়ার্টারের বাসিন্দা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রবীণ আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুব্রত চক্রবর্তী আর নেই। রোববার বিকেলে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। আজ সোমবার সকালে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে হবিগঞ্জ পৌর মহাশ্মশানঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। মহান মুক্তিযুদ্ধের সময় অ্যাডভোকেট সুব্রত চক্রবর্তী বাংলাদেশের প্রবাসী সরকারে কর্মরত থেকে দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি আইন পেশায় যুক্ত হন এবং পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। দীর্ঘ কর্মজীবনে তিনি হবিগঞ্জের একজন সুপরিচিত আইনজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সামাজিক, ধর্মীয় ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে তার ছিল সক্রিয় অংশগ্রহণ। মানুষের কল্যাণে তার আন্তরিকতা, সাংস্কৃতিক অঙ্গনে অবদান এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রতি নিষ্ঠা তাকে হবিগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে একজন শ্রদ্ধেয় ও প্রিয় ব্যক্তিত্বে পরিণত করেছিল। তার মৃত্যুতে হবিগঞ্জের আইনজীবী সমাজ, সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে হবিগঞ্জবাসী একজন প্রবীণ আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা ও গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারাল। তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com