মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

পইলে এনাম স্মৃতি সংঘের তিন দিন ব্যাপী চক্ষু শিবির

  • আপডেট টাইম বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭
  • ৬৭৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ লায়ন্স ক্লাব অফ নারায়নগঞ্জ গ্রেটারের উদ্যোগে ও এনাম স্মৃতি সংঘ পইলের সহযোগিতায় আয়োজিত তিন দিন ব্যাপী সম্পূর্ণ বিনামূল্য চক্ষু শিবির গতকাল শেষ হয়েছে। উক্ত শিবিরে প্রায় এক হাজার দুইশ জন গরীব রোগীকে চক্ষু চিকিৎসার পাশাপাশি ডায়াবেটিক পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। শিবিরের শেষের দুই দিন বাছাইকৃত ৭১ জন চোখে ছানি পড়া রোগীকে বিশেষজ্ঞ সার্জন দ্বারা সেলাইবিহীন অপারেশনের মাধ্যমে বিদেশী লেন্স সংযোজন করা হয়। চক্ষু চিকিৎসার সার্বিক তত্বাবধানে ছিলেন লায়ন্স ক্লাব নারায়নগঞ্জের সভাপতি লায়ন ডাঃ সৈয়দ হামেদুল হক।
উল্লেখ্য ১৯৯২ সাল হতে লায়ন্স ক্লাব নারায়গঞ্জ পইল গ্রামে হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হকের সার্বিক তত্ত্বাবধানে নিয়মিত চক্ষু শিবিরের মাধ্যমে দুঃস্থ রোগীদের সেবা দিয়ে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com