সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

মিরপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন ॥ মোঃ জাবেদ আলী সভাপতি দিদার এলাহী সাজু সম্পাদক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭
  • ৫৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার “মিরপুর প্রেসক্লাব”-এর ১ বছর মেয়াদী ১ম পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় মিরপুর বাজারস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভার মাধ্যমে ১৭ সদস্য বিশিষ্ট এ পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়।
এতে বাহুবল উপজেলার সিনিয়র সাংবাদিক ও দৈনিক সমকালের বাহুবল প্রতিনিধি মোঃ জাবেদ আলীকে সভাপতি, দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার বাহুবল প্রতিনিধি সমুজ আলী রানাকে সিনিয়র সহ-সভাপতি, করাঙ্গী নিউজের সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ জনাব আলীকে সহ-সভাপতি, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার নির্বাহী সম্পাদক দিদার এলাহী সাজুকে সাধারণ সম্পাদক, দৈনিক খোয়াই পত্রিকার স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন সজল ও একই পত্রিকার অপর স্টাফ রিপোর্টার কাজী মাহমুদুল হক সুজনকে যুগ্ম-সাধারণ সম্পাদক, করাঙ্গী নিউজের স্টাফ রিপোর্টার দেবাশিষ চক্রবর্তীকে অর্থ ও দপ্তর সম্পাদক, করাঙ্গী নিউজের স্টাফ রিপোর্টার টিপু সুলতান জাহাঙ্গীরকে প্রচার-সম্পাদক, দৈনিক মানব কন্ঠের বাহুবল প্রতিনিধি আব্দুল কাদির চৌধুরী বাবুলকে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, সমাচার প্রতিনিধি তাজুল ইসলাম দুলাল, করাঙ্গী নিউজের সিনিয়র স্টাফ রিপোর্টার সাইদুল ইসলাম সানু, দৈনিক যুগান্তরের বাহুবল প্রতিনিধি সিদ্দিকুর রহমান মাসুম, দৈনিক আলোকিত বাংলাদেশের হবিগঞ্জ প্রতিনধি মামুন চৌধুরী, সাপ্তাহিক হবিগঞ্জের সকাল পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আব্দুল হান্নান নানু, দৈনিক ভোরের কাগজের বাহুবল প্রতিনিধি নুরুল আমিন শাহজাহান, সাপ্তাহিক জনতার দলিল পত্রিকার বাহুবল প্রতিনিধি শেখ আনিসুর রহমান ও করাঙ্গী নিউজের স্টাফ রিপোর্টার এম সাইফুর রহমানকে নির্বাহী সদস্য মনোনীত করা হয়।
সংগঠনের সাধারণ সদস্যরা হলেন, সাপ্তাহিক মুক্তপথ-এর সম্পাদক আব্দুল জব্বার ফুল মিয়া, সাপ্তাহিক হবিগঞ্জের সকাল সম্পাদক এম শামসুদ্দিন, দৈনিক লোকালয় বার্তার বাহুবল প্রতিনিধি জালাল উদ্দিন আখঞ্জি, ফ্রিল্যান্স সাংবাদিক প্রভাষক আব্দুল হাই, প্রভাষক আইয়ুব আলী, দৈনিক যায়যায় দিনের বাহুবল প্রতিনিধি হুমায়ুন কবির, করাঙ্গী নিউজের বিশেষ প্রতিনিধি হাফিজুর রহমান মাসুক, ফ্রিল্যান্স সাংবাদিক মোঃ আব্দুল কাইয়ুম, দৈনিক প্রতিদিনের বাণীর স্টাফ রিপোর্টার নুর উদ্দিন সুমন, ফ্রিল্যান্স সাংবাদিক হাবিবুর রহমান, সৈয়দ মাহমুদ জামিল, নিখিল সাহা ও শ্রী কমল কুমার প্রেম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com