বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ব্যাংক অফিসার্স ক্লাব গঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৩
  • ৬১৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন ব্যাংকের অফিসারদের মধ্যে সম্পর্ক ঘনিষ্টতর করা, ভ্রাতৃত্ববোধ, উন্নতি ও সম্প্রিতীর লক্ষ্যে নবীগঞ্জে কর্মরত সকল ব্যাংকের সর্বস্তরের অফিসারদের নিয়ে “ব্যাংক অফিসার্স ক্লাব, নবীগঞ্জ” গঠন করা হয়। গতকাল সোনালী ব্যাংক নবীগঞ্জ শাখায় ১৫(পনের) টি ব্যাংকের ব্যবস্থাপক ও অফিসারদের এক সভায় এ কমিটি গঠন করা হয়। সোনালী ব্যাংকের ব্যবস্থাপক বীরেশ চন্দ্র তালুকদার সভাপতি, কৃষি ব্যাংক ব্যবস্থাপক অনীল চন্দ্র গোপ সিনিয়র সহঃ সভাপতি, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপক মিজানুর রহমান চৌধুরী সহঃ সভাপতি ও ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ এনামুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৫(পঁচিশ) সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আব্দুল কাইয়ূম চৌধুরীকে চেয়ারম্যান করে ৯(নয়) সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com