সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

স্বেচ্ছাসেবকলীগের আলোচনায় সভায় এমপি আবু জাহির ॥ আ.লীগের নেতৃত্বে এদেশের মাটিতেই সকল রাজাকারদের ফাঁসি হবে

  • আপডেট টাইম রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬
  • ৬৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এদেশের মা-বোনকে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল এরাই রাজাকার। আওয়ামীলীগের নেতৃত্বে সকল রাজাকারদের ফাঁসি এদেশের মাঠিতেই হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে সারাদেশের মানুষ বাঁশের লাটি হাতে নিয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। তিনি আরও বলেন, ৩০ লাখ শহীদের রক্ত ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের অর্জিত এই সোনার বাংলাদেশ। বর্তমানে বিএনপির সহযোগীতায় একটি কুচক্রি মহল এই সোনার বাংলাদেশকে ধ্বংস কারার চেষ্টা করছে। ৭১-এর পূর্বে বিএনপির জন্ম হয়নি, মেজর জিয়াউর রহমান এদেশের মানুষকে জানানোর জন্য ২য় বার স্বাধীনতার ঘোষনাপত্র পাঠ করেন। গতকাল শনিবার সন্ধ্যায় কোর্ট মসজিদ এলাকায় ১৬ই ডিসেম্বর উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাটি পরিচালনা করেন পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সামায়ূন কবির। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সেলিম চৌধুরী, জেলা কৃষকলীগের সভাপতি হুমায়ূন কবির রেজা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী আজাদ, মোস্তাক গাজী, আব্দুল কদ্দুছ দোলাই, ফুল মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ সেবুল আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি, সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ রনি, জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান, জেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি রেবা চৌধুরী, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মামুন খান কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, সিরাজুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রৌশন আলী, আরিফ মাহমুদ মজনু, রুবেল চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক, আব্দুল মতিন সুজন, ফখরুল ইসলাম, সেলিম আহমেদ, শাহিন আহমেদ, বিলাল মিয়া, রুবেল আহমেদ, শাহাব উদ্দিন, মাওলানা সেলিম আহমেদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com