বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বাহুবলের মিরপুরে ক্যন্সারে আক্রান্ত মেধাবী কলেজ ছাত্রী পপির চিকিৎসায় ‘করাঙ্গীনিউজ’র অনুদান

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬
  • ৪৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী জরায়ূ ক্যান্সারে আক্রান্ত পপি আক্তারের চিকিৎসার জন্য ‘করাঙ্গীনিউজ’ পরিবারের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে পপির ভাই শাহীন মিয়ার হাতে এ অনুদানের টাকা তুলে দেন করাঙ্গীনিউজ’র সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম। এ সময় উপস্থিত ছিলেন- করাঙ্গীনিউজ’র ব্যবস্থাপনা সম্পাদক হুমায়ূন কবীর, নিবার্হী সম্পাদক আনোয়ার হোসেন, বার্তা সম্পাদক কামরুল হাসান, সহ সম্পাদক শারমিন জাহান লিপি, ব্যবস্থাপনা সম্পাদক হুমায়ূন কবীর, স্টাফ রিপোর্টার তোফায়েল আহেমদ মনির, আজিজুর রহমান সোহেল।
এছাড়াও উপস্থিত ছিলেন-সপ্তাহিক হবিগঞ্জ সকাল পত্রিকার সম্পাদক এম শামসুদ্দিন, ব্যবসায়ী মীর জমিলুন্নবী ফয়সল, আলিফ সোবহান চৌধুরী কলেজের প্রভাষক আব্দুল হাই ভুইয়া, বিশিষ্ট ব্যবসায়ী শাখাওয়াত হোসাইন বেলাল মুন্সি, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক হাবিবুর রহমান, শিক্ষক দেবাশীষ চক্রবর্তী, ব্যবসায়ী তোফায়েল আহম্মদ আখনঞ্জী মোঃ ছালেক মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com