বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সদর উপজেলায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ আওয়ামী লীগ ক্ষমতায় এলে গরীবের মুখে হাসি ফোটে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬
  • ৫৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে গরীবের মুখে হাসি ফোটে। উন্নয়নের পথে দেশ বদলে গেছে। বাংলাদেশে এখন আর খাদ্য ঘাটতি নেই। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ বাংলাদেশ। গতকাল হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৮ শতাধিক দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে অঙ্গীকার করেছিলেন। দেশ হবে ডিজিটাল বাংলাদেশ। আজ দেশের ১৬ কোটি মানুষের মধ্যে ১৩ কোটি মানুষের হাতে মোবাইল ফোন, প্রতিটি ইউনিয়ন পরিষদে ই-সেবা কেন্দ্রসহ দেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেটের সেবা পৌঁছে দিয়েছে আওয়ামী লীগ সরকার। এটাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ।
এমপি আবু জাহির আরও বলেন, আপনারা ভোটের মাধ্যমে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করার পর থেকে আমি নিজেকে আপনাদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত রাখার চেষ্টা করেছি। ভবিষ্যতেও হবিগঞ্জের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই।
হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, গোপায়া ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, লস্করপুর ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো, নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজউদ্দিন, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল খান, পইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাহেব আলী, সাধারণ সম্পাদক শীবেন্দ্র দেব শিবু, এডঃ আবুল কালাম, মীর হোসেন, উৎপল রায়, মহি উদ্দিন চৌধুরী পারভেজ, জাহির মিয়া, রফিক মিয়া, আহমদ আলী, নূরুল হক, জলফু মিয়া, ইছাক আলী সেবন, মোঃ দিলু মিয়া, দিপন মিয়া, আব্দুস সামাদ, জবেদ আলী মাস্টার, কুতুব উদ্দিন, ফরিদ আহমদসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ও স্থানীয় এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com