শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চুনারুঘাটে যাত্রাগান দেখতে গিয়ে লাশ হলেন ইটভাটা শ্রমিক

  • আপডেট টাইম সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬
  • ৬৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ইসমাইল মিয়া (৪০) নামে ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি খুলনার চারগাছা গ্রামে। গতকাল রোববার দুপুরের দিকে চুনারুঘাট উপজেলার বরমপুর গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি চুনারুঘাটের আদুরী ব্রিক ফিল্ডের শ্রমিক ছিলেন।
চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, শনিবার রাতে চা বাগান এলাকায় যাত্রাপালা দেখতে যান ইসমাইল মিয়া। এরপর ফিরে আসেননি। এরই মধ্যে গতকাল রোববার দুপুরে স্থানীয়রা খালের মধ্যে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার চোখের পাশে একটি আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশেই গ্লাসের ভাঙ্গা টুকরো রয়েছে। ধারণা করা হচ্ছে কোন মোটরসাইকেলের ধাক্কায় তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত জানা যাবে বলে ওসি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com