সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

সাজেদুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার পদোন্নতি পাওয়ায় বিদায় সংবর্ধনা দিয়েছে বানিয়াচং পুলিশ

  • আপডেট টাইম সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬
  • ৬৭৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জ উত্তর সার্কেল এর সিনিয়র এসএসপি সাজেদুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বানিয়াচং থানা পুলিশ। গত শুক্রবার রাতে বানিয়াচং থানা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী। থানার সেকেন্ড অফিসার এসআই ওমর ফারুক এর সঞ্চালনায় প্রথমে পবিত্র কোরআন তেলায়াত করেন থানা মসজিদ এর ইমাম মাওঃ আব্দুল আলীম, গীতি পাঠ করেন কনস্টেবল মৌমিতা রায়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী অতিথি সাজিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, সাংবাদিক ও কলামিষ্ট ইমদাদুল হোসেন খান, চ্যানেল এস প্রতিনিধি ও হবিগঞ্জ জনতা এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া, মাকুর্লী বাজার এর বিশিষ্ট ব্যবসায়ী মনি। থানার অফিসারদের পক্ষে বক্তব্য রাখেন ইন্সপেক্টর (তদন্ত) দিলোয়ার হোসেন, এসআই ফিরোজ আহমেদ, হারুন প্রমুখ। থানা পুলিশ এর পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com