মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ১৯ দলের কালো পতাকা মিছিল সমাবেশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০১৪
  • ৬২৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ৫ই জানুয়ারীর একতরফা নির্বাচন বাতিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, আটককৃত নেতাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও সারা দেশে বিচারবহির্ভুুত হত্যাকান্ড বন্ধের দাবীতে গতকাল বুধবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নবীগঞ্জে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ ১৯ দল। বেলা সাড়ে ৪টায় দলীয় কার্যালয় গোল্ডেন প্লাজা থেকে কালো পতাকা হাতে নিয়ে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নতুন বাজার নিম্বর টাউয়ারের সামনে সমাবেশ অনুষ্টিত হয়। নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও যুবদল সভাপতি এটিএম সালামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন থানা বিএনপির সাংগঠনিক শিহাব চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক যুবরাজ গোপ, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুল মুকিত পাঠান, বিএনপি নেতা মোর্শেদ আহমদ, রসময় শীল, পৌর যুবদল আহ্বায়ক আব্দুল বাকির চৌধুরী এমরান, থানা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমদ রিপন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক যোশেফ বখ্ত চৌধুরী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান লেবু, আব্দুস শহীদ, সাজান চৌধুরী, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান জুয়েল, যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ, থানা যুবদলের সহ-সভাপতি আব্দুল বাছিত রাসেল, আব্দুল আহাদ, আখলাকুল হক চৌধুরী বিপ্টু, যুবনেতা আবু বক্কর সিদ্দীকি, শাহ জসিম, শাহ শাহান আলী, এমদাদুর রহমান রানা, জিয়াউর ইসলাম, এমএন মির্জা, রূপন আহমদ, নুরুল আমীন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, জাকিরুল ইসলাম, জাসাদের আহ্বায়ক হোসাইন আহমদ, তাতী দলের আজিল চৌধুরী প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com