মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি উমদা মিয়ার মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬
  • ৪৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, মুক্তিযুদ্ধকালীন সর্বদলীয় সংগ্রাম কমিটির সদস্য সচিব, গ্রাম্য সালিশ বিচারের প্রবাদ পুরুষ বিশিষ্ট স্কাউটার ডাঃ সামছুল হোসেন উমদা মিয়ার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
ডাঃ সামছুল হোসেন উমদা মিয়ার বড় ছেলে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি মিলাদ মাহফিলে অংশ নেয়ার জন্য সবাইকে অনুরোধ করেছেন। মরহুম ডাঃ সামছুল হোসেন উমদা মিয়া ১৯৯৮ সালের ১১ ডিসেম্বর ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের কমিশনারের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি দেশ স্বাধীনের পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাবেক এমপি শরীফ উদ্দিনের মৃত্যুর পর তিনি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। হবিগঞ্জ পৌরসভার নির্বাচনেও তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
মরহুম সামছুল হোসেন উমদা মিয়া হবিগঞ্জ জেলা তথা বৃহত্তর সিলেট, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার অনেক বড় বড় বিরোধ সালিশে নিষ্পত্তি করে ভূয়সী প্রসংশা অর্জন করেন। এখনও গ্রাম বাংলার সালিশ বিচারে তার দৃষ্টান্তের কথা উল্লেখ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com