বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের উমেদনগর এলাকায় অবৈধ মবিল কারখানার সন্ধান ॥ আটক ২

  • আপডেট টাইম শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬
  • ৬১২ বা পড়া হয়েছে

পাবেল খান চৌধুরী ॥ হবিগঞ্জ শহরে অবৈধ মবিল কারখানার সন্ধান পেয়েছে সিআইডি পুলিশ। গতকাল বৃহষ্পতিবার সকালে শহরের উমেদনগর এলাকায় এ কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় কারখানা থেকে প্রায় ৫০০ ড্রাম মবিল, লেবেল তৈরীর মেশিন ও অবৈধ মবিল তৈরীর সরঞ্জাম জব্দ করা হয়।
atok-mobile-copyহবিগঞ্জের সিআইডির এএসপি বসু দত্ত চাকমা জানান, গোপন সূত্রে খবর পেয়ে তারা কামড়াপুর এম এ রব ব্রীজ এলাকায় সকালে অভিযান চালানো হয়। এ সময় নকল মবিল বিক্রিকালে আমির হোসেনকে আটক করেন। আমির হোসেন বানিয়াচং উপজেলার কুমড়ি গ্রামের বাসিন্দা। আটক আমির হোসেনের স্বীকারোক্তির ভিত্তিতে ওই এলাকায় মবিল তৈরির কারখানায় অভিযান চালায় সিআইডি। সেখান থেকে সাগর ইসলাম কাশেম নামে আরও একজনকে আটক করা হয়। কাসেম বানিয়াচং উপজেলার কাউরিয়াকান্দি গ্রামের বাসিন্দা ছোট মিয়ার পুত্র। অভিযানে সুপার ফর্টি, টাইটানিক ফর্টি ও টোটাল নামের ৫৫০ ড্রাম মবিল উদ্ধার করা হয়। তবে এদের সাথে কারা জড়িত রয়েছে তা খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সিআইডির ওসি আব্দুর রাজ্জাক। অভিযানে অংশনেন এসআই নুনু মিয়া ও এসআই জুয়েল সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com