বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে ন্যায় বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালতের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা ॥ ন্যায় বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালতের বিকল্প নেই

  • আপডেট টাইম বুধবার, ২৯ জানুয়ারী, ২০১৪
  • ৫৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে “ন্যায় বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালতের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নে এই সভা অনুষ্ঠিত হয়। ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার এমএমসি’র সহযোগীতায় ও হবিগঞ্জ জেলা স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর। বিভাগীয় স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এডভোকেট শাহ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তেঘরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির। সভায় বক্তব্য রাখেন- এমএমসি’র মনিটরিং এন্ড রিসার্স অফিসার তাজমুন নাহার লিজা, ইউপি সচিব আব্দুল কাইয়ুম, ইউপি মেম্বার মর্তুজ আলী, সফর আলী, হারুন মিয়া, শাফিয়া খাতুন, আমানত খান, মাহমুদা বেগম, তাপস রায়, গিরেন্দ্র রায়, আব্দুর রহিম, ব্যবসায়ী ফজলুর রহমান ও উত্তম রায়।
সভায় বক্তারা বলেন- গ্রাম আদালতকে গতিশীল করতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। এতে জনপ্রতিনিধিদের পাশাপাশি সাংবাদিকদেরকেও অগ্রনি ভূমিকা রাখতে হবে। ছোট খাট বিবাদগুলোও ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে সমাধান করতে পারলে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং অর্থ শ্রম দুটোই লাগব হবে। এজন্য প্রতিটি ইউনিয়ন পরিষদে একটি করে আদালতের এজলাস কক্ষ তৈরী করে পক্ষপাত দুষ্ট মনোভাব পরিহার করে অসহায় নির্যাতিতদের সঠিক বিচার সুব্যবস্থা করা সহ মাঝে মধ্যে এ ধরনের প্রশিণক্ষ কর্মশালার মাধ্যমে গ্রাম আদালতের কার্য্যক্রম আর ও গতিশীল করা সম্ভব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com