বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

৬ ডিসেম্বর চুনারুঘাট মুক্ত দিবস বিশেষভাবে স্মরণ করা হবে দিনটিকে

  • আপডেট টাইম শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬
  • ৪৩১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ ৬ ডিসেম্বর চুনারুঘাট মুক্ত দিবস। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর পাক হায়নাদের কবল থেকে মুক্ত হয় সীমান্ত উপজেলা চুনারুঘাট। সেদিন ভারতে আশ্রয় নেয়া মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষজন নিজ ভূমে ফিরে লাল সবুজের পতাকা উড়িয়ে ছিলেন চুনারুঘাটের সর্বত্র। সেদিনের স্মৃতি, যুদ্ধের কথা, স্বাধীনতা কথা সর্বসাধারণকে জানাতে চুনারুঘাট মুক্তিযোদ্ধা সংসদ গ্রহণ করেছে ব্যাপক কর্মসূচি। মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুুস ছামাদ জানান, রাত ১২.০১ মিনিটে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হবে। সকাল ৮টা উপজেলা সদরসহ উপজেলার সর্বত্র উড়ানো হবে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদ পতাকা। সকাল ১০ টায় অনুষ্টিত হবে বর্ণাঢ্য র‌্যলি। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, বিশেষ প্রার্থনা, নাটকসহ সাংস্কৃতিক অনুষ্টান থাকবে পুরোদিন জুড়ে। নানা রঙ্গে সাজানো হবে চুনারুঘাট সদরকে। বিজয় দিবসের প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিল বলেন, এবারকার বিজয় দিবসে শিশুদেরকে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করার জন্য শিক্ষা প্রতিষ্টানের প্রধানদের অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com