বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ধুলিয়াখালে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নিহত ১ ॥ ৪ জন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০১৪
  • ৬৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ধুলিয়াখাল এলাকায় একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আব্দুল কাইয়ূম (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৪ ব্যক্তি। গতকাল বেলা সাড়ে ৪টার দিকে ধুলিয়াখাল-রায়ধর সড়কের দীঘলবাক গ্রামের একটি ব্রীজের কাছে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের নাম আব্দুল কাইয়ূম (৩৫)। তিনি হবিগঞ্জ সদর উপজেলার রাঙ্গেরগাঁও গ্রামের খুর্শেদ আলীর ছেলে। তিনি ওই ট্রাকের মালিক এবং চালক ছিলেন। আহতরা হচ্ছে-হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার আলফু মিয়ার ছেলে সেলিম মিয়া (৩২), একই এলাকার শহীদ মিয়ার ছেলে কামাল মিয়া (২৮), মৃত আমান উল্লার ছেলে তাজুল ইসলাম (৩৫), দীঘলবাক গ্রামের মৃত আসলাম উল্লার ছেলে আব্দুল হামিদ (৩৬)। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়-বিকেল সাড়ে ৪টার দিকে শানখলা থেকে বালু বোঝাই মিনি ট্রাকটি (ঢাকা-মেট্রো-ড-১১-২১৬৩) দীঘলবাক গ্রামে যাচ্ছিল। ট্রাকটি দীঘলবাক গ্রামের কাছে ব্রীজে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক মালিক আব্দুল কাইয়ূম নিহত হন। এ ছাড়াও আহত হন ট্রাকে থাকা অপর ৪ শ্রমিক। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com