বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জের মাদক ব্যবসায়ী বাহুবলে আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬
  • ৮৩৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মাদক ব্যবসার অভিযোগে নবীগঞ্জের আবু বক্কর (৪০) কে গ্রেফতার করেছে বাহুবল থানা পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশের সহায়তায় শেরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছে ইয়াবা ট্যাবলেট ও একটি ধারালো ছুরি উদ্ধার করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ধৃত আবু বক্কর নবীগঞ্জ উপজেলার দীঘলব্রাম্মন গ্রামের হাজী ইউনুছ উল্লার ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছেন। জানা যায়, আবু বক্কর দীর্ঘদিন ধরে নবীগঞ্জ, বাহুবলসহ বিভিন্ন স্থানে ইয়াবা, হিরোইনসহ মাদক ব্যবসাচালিয়ে আসছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে বাহুবল থানাসহ বিভিন্ন স্থানে একাধিক মাদকের মামলা রয়েছে। সে পুলিশ চোখকে ফাঁকি দিয়ে গোপন তার অপকর্ম চালিয়ে আসছিল। গতকাল সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় বাহুবল থানার এসআই কাজী জিয়া উদ্দিন ও এসআই নুর মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ আউশকান্দি ইউপির শেরপুর জব্বার মিয়ার হোটেল থেকে আবু বক্করকে গ্রেফতার করে বাহুবল থানায় নিয়ে যায়। এ সময় তার দেহ তল্লাশীর করে পুলিশ ইয়াবা ও ধারালো একটি ছুরি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছেন, বাহুবল থানার একটি মাদক আইনের মামলা নং ১০ তারিখ ১০/১১/২০১৬ইং নিয়মিত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com