বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের অংশগ্রহনকারী দলগুলোর ড্র অনুষ্টিত

  • আপডেট টাইম সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬
  • ৫৬৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে দুরন্ত ক্রিকেট একাডমেীর আয়োজনে গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহনকারী ৪০টি দলের মধ্যে ড্র এর মাধ্যমে খেলার সুচি করা হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় চুনারুঘাট উত্তর বাজার আইডিয়াল স্কুল এন্ড কলেজ হলরুমে এ ড্র অনুষ্টান অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভার প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, কাউন্সিলর আঃ হান্নান, শউিউল আলম শাফি ও দুরন্ত ক্রিকেট একাডেমীর উপদেষ্টা খাদেমুল ইসলাম লিটন। সংগঠনের প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম মাসুদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বাবুল ভুইয়া, সুপ্রিয় বণিক, শাহ নেওয়াজ, শাহ মোঃ শরিফ, মেজবাহ, সংগঠনের সভাপতি শাহনুর আলী খাঁন ও সাধারণ সম্পাদক রাকিব আহমেদ প্রমুখ। আগামী ২ডিসেম্বর ডিসিপি হাই স্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করবে চুনারুঘাট এক্সপ্রেস বনাম ফ্রেন্ড স্টার ১।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com