শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

মাধবপুরে পূর্ব শত্র“তার জের ধরে সংর্ঘষ ॥ মহিলাসহ আহত ৩০

  • আপডেট টাইম রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬
  • ৬৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে ফুটবল খেলার পূর্ব শত্র“তার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে সদর হাসপাতালে ভর্তি ও অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গতকাল দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই এলাকার মৃত হাছন আলীর পুত্র নাছির উদ্দিন ও একই এলাকার ছহিল মিয়ার পুত্র কাজল মিয়া গত ২০ দিনে আগে স্থানীয় এলাকার ফুটবল খেলার মাঠে তুচ্ছ বিষয় নিয়ে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে কাজল মিয়া ফুটবলটি পার্শ্ববর্তী দোকানে নিয়ে দা দিয়ে কেটে ফেলে। এ ঘটনার পর মিছির আলীসহ স্থানীয় মুরুব্বিয়াগন গত শুক্রবার বিচার সালিশের উদ্যোগ নেন। কিন্তু ওই তারিখে এক পক্ষ বিচার না মেনে চলে যায়। এরই সূত্র ধরে গতকাল শনিবার দুপুরে মাসুক মেম্বার ও আব্দুর রউফ তাদের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাহাব উদ্দিন এর বাড়িতে হামলা চালায়। এ সময় সংঘর্ষে মহিলাসহ অন্তত ৩০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় হাসেনা খাতুন (৪০), শাহাব উদ্দিন (৪০), ফরহাদ (২০), নাছির উদ্দিন (৬০), জাহির মিয়া (৫০), জুয়েল মিয়া (১৬), গিয়াস উদ্দিন (৪৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। আশংকা জনক অবস্থায় ফরহাদ মিয়াকে ঢাকা প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মুকতাদির হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com