শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বানিয়াচঙ্গে ব্র্যাকের উদ্যোগে মার্কেট অ্যাক্টরদের নিয়ে ব্যতিক্রমী কর্মশালা

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬
  • ৪৮৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে ব্র্যাকের উদ্যোগে মার্কেট অ্যাক্টরদের নিয়ে ব্যতিক্রমী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে ও কামালখানী সদর অফিসের এলাকা উন্নয়ন সমন্বয়কারী মোঃ ইলিয়াছ ফরাজীর সঞ্চালনায় উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট হেলাল উদ্দিন আহমদ ও সুজন আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাকের উপজেলা উন্নয়ন সমন্বয়কারী এইচএম মিজানুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, চ্যানেল এস প্রতিনিধি মখলিছ মিয়া, ব্যবসায়ী মোঃ মহিবুর রহমান মবু, আতাউর রহমান, ইউপি সদস্য মুখলিছুর রহমান, লোকমান মিয়া, মোবারক মিয়া প্রমুখ। উক্ত কর্মশালায় ক্রেতা বিক্রেতার করণীয় এবং ব্যবসা প্রসারকল্পে বিভিন্ন বিষয়ের উপর বিশদ আলোচনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com