বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আইয়ূব আলী হত্যা মামলায় ॥ শায়েস্তাগঞ্জ পৌর মেয়র ছালেকসহ ৩৪জন খালাস

  • আপডেট টাইম সোমবার, ২১ নভেম্বর, ২০১৬
  • ৭০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ১৫ গ্রামবাসীর সংঘর্ষে নিহত আইয়ূব আলী হত্যা মামলা থেকে শায়েস্তাগঞ্জ পৌর মেয়র মোঃ ছালেক মিয়াসহ ৩৪ জন বেখসুর খালাস পেয়েছেন।
গতকাল ২০ নভেম্বর রবিবার হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ছোলায়মান মিয়ার আদালতে শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ ছালেক মিয়াসহ এ মামলার ৩৪ জন আসামী বেখসুর খালাস পান। এ তথ্য নিশ্চিত করেছেন বিবাদী পক্ষের আইনজীবি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু। এ মামলায় অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্যরা হলেন চারগ্রাম ঐক্য পরিষদের সভাপতি আব্দুল মতিন মেম্বার, সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর আসম আফজল আলী, পৌর আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মাসুদুর রহমান বাবু, সিতার আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন শাহেদ, সাবেক পৌর কাউন্সিলর রজব আলী, শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাসেম শিবলু, পৌর যুবলীগ সভাপতি আব্দুল মুকিত।
সূত্র জানায়, গত বছরের ১৭ জুন দুপুরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় ১৫ গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষে শতাধিক লোক আহত হয়। এর মধ্যে পৌর এলাকার জগন্নাথপুর গ্রামের সুন্দর আলী ছেলে আইয়ূব আলী গুরুতর হলে তাকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে ও পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে তিনি মারা যান।
এ ঘটনায় ২০১৫ সালের ২৮ জুন রোববার নিহতের বড় ভাই ছায়েদ আলী বাদী হয়ে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কৌশিক আহমেদ খন্দকারের আদালতে ৩৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত আরো ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। মামলা দায়ের ১৭ মাস পর এ রায় ঘোষণা করেন বিজ্ঞ আদালত।
মামলা থেকে অব্যাহতি পাওয়া শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ ছালেক মিয়া এক প্রতিক্রিয়ায় বলেন, সত্যের জয় হয়েছে। আমাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় আসামী করা হয়েছিল। আমরা বিজ্ঞ আদালতের কাছে সুবিচার পেয়েছি। তিনি বলেন, সকল ষড়যন্ত্রকারীদের মুখে চুনকালি দিয়ে আজ আল্লাহর রহমতে মিথ্যা খুনের মামলা থেকে অব্যাহতি পেলাম। আইয়ুব আলীর আত্মার মাগফেরাত কামনা করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com