বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে ব্যবসায়ী ছায়েদ হত্যার সন্দেহভাজন আসামী গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ২১ নভেম্বর, ২০১৬
  • ৪৪০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে চা ব্যবসায়ী ছায়েদ হত্যা মামলার সন্দেহভাজন আসামী আক্তার মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ভোলারজুম বাজারে অভিযান চালিয়ে আক্তার মিয়াকে গ্রেফতার করে। সে ভোলারজুম গ্রামের মৃত তাহির মিয়ার ছেলে। উল্লেখ্য , সম্প্রতি উপজেলার ভোলারজুম গ্রামের চা ব্যবসায়ী ছায়েদ মিয়াকে হত্যা করে পুকুরে তার লাশ ফেলে রাখা হয়েছিল। পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। ময়না তদন্ত শেষে ছায়েদ এর লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এলাকাবাসী জানান, ছায়েদের স্ত্রীর সাথে আক্তারের পরকীয়া প্রেম ছিল। ধারণা করা হচ্ছে পরকীয়া প্রেমের জেরে ছায়েদকে হত্যা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com