বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে আলোচিত জোসনা হত্যা ॥ প্রধান আসামী কাউন্সিলর জাকির হোসেন কারাগারে

  • আপডেট টাইম বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
  • ৬৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের আলোচিত জোসনা হত্যা মামলার প্রধান আসামী কাউন্সিলর জাকির হোসেন (৩৫) কে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল বুধবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিশাত সুলতানার আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। গ্রেফতারকৃত জাকির নবীগঞ্জ উপজেলার গন্ধা গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১০ ডিসেম্বর চাকুরী দেয়ার নাম করে হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের জোসনাকে নবীগঞ্জের মদনপুর গ্রামের আব্দুল হকের নির্জন জমিতে নিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে একদল দুর্বৃত্ত। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এর পর জোসনার ভাই রজব আলী বাদি হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্তের পর ডিবির ওসি মোকতাদির আলম চৌধুরী ৭ জনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করেন। এর আগে গত সোমবার দুপুরে তাকে গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com