সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু মাধবপুরে র‌্যাবের অভিযানে ৩ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ২ চুনারুঘাট সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীগঞ্জে চার গ্রামের পঞ্চায়েতী কবরস্থানের জায়গায় অবৈধভাবে গাউড ওয়াল নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ হবিগঞ্জে নাগরিক ভোগান্তি কমাতে অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান বাহুবলে দুটি বাসে অভিযান ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ৭ আজমিরীগঞ্জে যত্রতত্র ময়লার স্তূপ স্বাস্থ্য ঝুঁকিতে জনসাধারণ শহরের চৌধুরী বাজার এলাকায় মাদকসেবী আটক চুনারুঘাটে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক

কৃষি পূর্নবাসন কর্মসূচীর আওতায় বানিয়াচঙ্গে বিনামূল্যে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬
  • ৮৪৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ কৃষি সম্প্রসারণ বিভাগের সরাসরি তত্ত্বাবধানে কৃষি পূর্নবাসন কর্মসূচী ২০১৬ এর আওতায় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ। উপজেলা কৃষি অফিসার মোস্তফা ইকবাল আজাদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এডঃ মোঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান শেখ বশির আহমদ, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, ৪নং ইউপি চেয়ারম্যান উপজেলা যুবলীগ সভাপতি মোঃ রেখাছ মিয়া। পরে প্রধান অতিথি আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান এমপি বিনামুল্যে ৮শ কৃষককে জন প্রতি ৫ কেজি বোরো ধানের বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং ২শ জন কৃষককে জন প্রতি ১ কেজি করে সরিষার বীজ সহ সম পরিমান সার তাদের হাতে তুলেদেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com