শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

আবারো সদর হাসপাতালে চিকিৎসার অবহেলায় এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ১২ নভেম্বর, ২০১৬
  • ৫০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আবারো চিকিৎসার অবহেলায় পংকজ দাস (১০) নামের এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। সে বানিয়াচং উপজেলার পুকড়া গ্রামের চন্দ্রবিন্দু দাসের পুত্র। গতকাল শুক্রবার সকালে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু বারবার ডাক্তারকে তার চিকিৎসার জন্য অনুরোধ করলে ডাক্তার চিকিৎসা করেননি। উপরন্তু ডাক্তার স্বাস্থ্য কর্মীদের সাথে আড্ডায় মেতে থাকেন। ভর্তি হওয়ার আধ ঘন্টার মাথায় বিনা চিকিৎসায় পংকজ দাস মারা যায়। মারা যাবার পর ওই শিশুর স্বজনদের সাথে হাসপাতালের কর্মচারিদের বাকবিতন্ডার ঘটনা ঘটে। পংকজের ভাই মুকুল দাস জানায়, তার ভাইকে ভর্তি করার পর ডাক্তার, নার্সের কাছে বারবার যাওয়ার পরও তারা চিকিৎসা করেননি। তাদের অবহেলার কারণে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। চিকিৎসক জানান, চিকিৎসার কোন অবহেলা হয়নি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুটি মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com