মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ইয়াবাসহ ১ মাদক বিক্রেতা আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬
  • ৫৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ভাঙ্গারপুর এলাকা থেকে গুলজার মিয়া (৪৩) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই সময় আটক অপর এক মাদক বিক্রেতাকে ছেড়ে দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের এক কর্মকর্তা। বৃহস্পতিবার রাত ৮টায় দিকে তাকে আটক করা হয়। এ সময় গুলজার মিয়ার কাছ থেকে ৮০ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে আনন্দপুর গ্রামের আকবর আলীর পুত্র। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-সহকারি পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে উল্লেখিত মাদক উদ্ধার করা হয়। এদিকে একটি বিশ্বস্ত সুত্র জানায়, মাদক দ্রব্য অধিদপ্তরের টিম ২০০ পিছ ইয়াবাসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছিল। কিন্তু মোটা অংকের টাকার বিনিময়ে এক অপর মাদক বিক্রেতাকে ছেড়ে দেয়া হয়। একই সাথে ২০০পিছ ইয়াবা উদ্ধার করা হলেও মামলায় দেখানো হয়েছে মাত্র ৮০ পিছ। এনিয়ে শহরের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন ইয়াবা উদ্ধার হলো ২০০ পিছ মামলায় দেখানো হলো ৮০ পিছ। বাকি ১২০ পিছ ইয়াবা গেল কই!
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-সহকারি পরিদর্শক সিদ্দিকুর রহমান বলেন, আমরা ৮০পিছ ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছি। আর কাউকে ছাড়াও হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com