মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আদালতের নির্দেশ অমান্য করে শায়েস্তাগঞ্জে “ছাওয়াল পীর (রঃ) দরবার শরীফে” ওরসের নামে চাঁদা উত্তোলন

  • আপডেট টাইম শনিবার, ২৫ জানুয়ারী, ২০১৪
  • ৬৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আদালতের অমান্য করে শায়েস্তাগঞ্জের “ছাওয়াল পীর” দরবার শরীফে ওরসের নামে অবৈধভাবে চাঁদা উত্তোলনের অভিযোগ আনা হয়েছে। জেলা প্রশাসক, পুলিশ সুপারের কাছে গত ২৩ জানুয়ারি অভিযোগ করেছেন দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা সৈয়দ হামদু মিয়া। অভিযোগ সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দে চিরনিন্দ্রায় শায়িত বন্দেগী হযরত শাহ সৈয়দ দাউদ (রঃ) এর দ্বিতীয় পুত্র হবিগঞ্জ সদর উপজেলা শায়েস্তাগঞ্জের দাউদনগর গ্রামে মধ্যম হাবেলিতে চিরনিন্দ্রায় জিন্দাশিশু পীর হযরত শাহ সৈয়দ হাসান উল্লাহ ওরফে সৈয়দ নাছির (রঃ) প্রকাশ “ছাওয়াল পীর” দরবার শরীফ এর ৪০ শতক ভূমি দরবার শরীফ ও পারিবারিক কবরস্থান হিসাবে ভূমি উন্নয়ন কর দিয়ে আসছে। বর্তমানে দরবার শরীফে সুনাম নষ্ট করার জন্য ওরসের নামে একটি চক্র জেলার বিভিন্ন স্থানে চাঁদা উত্তোলন করছে। দরবার শরীফের বংশধররা ওরস করা থেকে বিরত থাকলেও এলাকার কিছু চক্রি টাকা উত্তোলন করে ছাওয়াল পীরের নামে মাজারের সামনে মিলাদ মাহফিলের নাম দিয়ে মহিলা-পুরুষ শিল্পী দিয়ে বাউল গানের আসর ও মদ-গাঁজার আসর বসায়। এদের বিরুদ্ধে হবিগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে স্বত্ব০৬/২০০৫ মামলা দায়ের করেন মোতাওয়াল্লীগণ। আদালতে স্থিতাবস্থার আদেশ জারি করেন।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন মাজারকর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com