বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বর্তমান সরকার আত্মকর্মসংস্থান সৃষ্টি করে দক্ষ জনশক্তি গড়তে কাজ করছে

  • আপডেট টাইম বুধবার, ২ নভেম্বর, ২০১৬
  • ৫৭৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার বেকার যুবকদের প্রশিক্ষনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে দক্ষ জনশক্তি গড়তে কাজ করছে। সরকারের উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্থ করতে বিএনপি জামাত জোট দেশে জঙ্গীবাদ সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। তিনি গতকাল মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী শেষে আলোচনা সভা ও প্রশিক্ষন সনদপত্র যুব ঋনচেক বিতরন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি জীতেন্দ্র কুমার নাথের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, প্রশিক্ষিত যুবক মোঃ রহমত খাঁন। অনুষ্টানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মাওঃ আব্দুল করিম, গীতা পাঠ করেন যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী পানু কুমার চন্দ। সভা শেষে ৬ জন যুবকের মাঝে ৪০ হাজার টাকা করে ঋনের চেক বিতরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com