বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে কাবা শরীফের অবমাননার প্রতিবাদে ॥ বিক্ষোভ সমাবেশ মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপ

  • আপডেট টাইম সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬
  • ৬৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের রসরাজ দাস নামে এক যুবক পবিত্র কাবা শরিফের উপর শিব মুর্তি স্থাপন করে ফেইজবুকে ছবি আপলোড করার প্রতিবাদে রবিবার বিকালে উপজেলা চত্ত্বরে সমাবেশ করেছে সুন্নাতওয়াল জামাত। সমাবেশ চলাকালে ১৫/১৬ জন যুবক বাজারে অবস্থিত দু’টি মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় আতংকে দোকানপাট বন্ধ করে দেয় স্থানীয় ব্যবসায়ীরা।
pic-03-copy

pic-01

pic-02-copyপ্রতিবাদ সভায় মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকা সহ পার্শ্ববর্তা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর, নাসিরনগর উপজেলার লোকজন দল বেধে প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন। খবর পেয়ে পুলিশ উপজেলা চত্বরে জড়ো হয়। এ সময় প্রতিবাদ সভায় থেকে একটি অংশ মিছিল নিয়ে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান সহ একদল পুলিশ ঘটনাস্থলে আসেন। পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পরলে ২ প্লাটুন বিজিবি, র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি দল উপজেলা সদরে আসলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
পরে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী, জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা ডেপুটি ম্যাজিষ্ট্রেট (এডিএম) এমরান হোসেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা নির্বাহী কমকর্তা মোকলেছুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন ঘটনাস্থল পরির্দশন করেন।
স্থানীয় কাউন্সিলর অজিত পাল জানান, ১৫/২০ জন যুবক মন্দিরে হামলা করেছে। এ সময় বাসা বাড়িতে হামলা করে গ্লাস ভাংচুর করা হয়েছে।
এ ব্যাপারে ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রন করার জন্য ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সপার জয়দেব কুমার ভদ্র বলেন, যারা মন্দিরে এ ঘটনা ঘটিয়ে আতংক সৃষ্টি করেছে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com