রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নছরতপুর সড়কে সন্ধ্যা রাতে ডাকাতির চেষ্টা দু’সহোদরসহ ৪ ডাকাত আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০১৪
  • ৭০৩ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার নছরতপুর-কামড়াপুর সড়কের শরিফাবাদ নামক স্থানে সন্ধ্যা রাতেই ডাকাতির চেষ্ঠাকালে জনতা দু’সহোদরসহ ৪ ডাকাতকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে- চুনারুঘাট উপজেলার বড়াইল গ্রামের রফিক মিয়া পুত্র মাসুক মিয়া (২৫), তার ভাই আশিক মিয়া ওরফে মোশাহিদ (২০), একই উপজেলার নয়ানী গ্রামের আঃ রউফের পুত্র হারুন মিয়া (২০) ও শাহ আলম (২৫)।
স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে আটককৃতরা ডাকাতরা উল্লেখিত স্থানে একটি পিকআপ ভ্যান রাস্তার মাঝখানে রেখে ব্যারিকেট দিয়ে হবিগঞ্জগামী একটি মাছ বোঝাই গাড়ি আটক করে। এসময় মাছের গাড়ির লোকজন সুর চিৎকার শুরু করলে আশপাশের গ্রামের মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে ডাকাতদের ধাওয়া করে। এ সময় জনতা ৪ ডাকাতকে আটক করতে সক্ষম হলেও ১ ডাকাত পালিয়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই  আব্দুল লতিফ ও এএসআই আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ডাকাতদের থানায় আসে। এব্যাপারে সদর মডেল থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর ও ১২ জানুয়ারী রাতে একই স্থানে গণডাকাতি সংঘটিত হয়েছিল। ওই দুই ডাকাতির ঘটনায় যাত্রী ও চালকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় ডাকাতরা। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে বেশ কয়েকজনকে আটকও করে। দুই ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল ২৩ জানুয়ারী সন্ধ্যা রাতেই ফের ডাকাতি ঘটনা ঘটেছে। বার বার একই রোডের একই স্থানে ডাকাতির ঘটনায় এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে। ইতোমধ্যে এলাকাবাসীর মুখে খবর পাওয়া গেছে চোর ডাকাতের ভয়ে গ্রামের মানুষ রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন। বার বার ডাকাতির ঘটনা ঘটলেও ওই সড়কে পুলিশ টহল বৃদ্ধি করা হয়নি বলে এলাকাবাসী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com