মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

স্বাধীনতার ৪৫ বছর পর বিদ্যুতের ছুয়া লাগছে নবীগঞ্জের ফরিদপুরে

  • আপডেট টাইম শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬
  • ৬৩৬ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ স্বাধীনতার প্রায় ৪৫ বছর পর বিদ্যুতের আলোয় আলোকিত হতে যাচ্ছে নবীগঞ্জের ফরিদপুর গ্রাম। সম্প্রতি ওই গ্রামের ২২৫টির বেশি পরিবার পেতে যাচ্ছে পল্লী বিদ্যুতের সংযোগ। প্রায় সোয়া ৪ কিলোমিটার। বিশেষ করে বিদ্যুতের অভাবে তাঁরা দুঃসহ জীবনযাপন করতেন। সন্ধ্যা হলেই অন্ধকারে ডুবে থাকত পুরো গ্রাম। অন্ধকার থেকে মুক্তি পেতে যাচ্ছেন এখানকার মানুষ। ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারবে বিদ্যুতের আলোয়। বিদ্যুতের কাজ শুরু হওয়ায় খুশিতে আত্মহারা ফরিদপুর বাসিন্দারা।
উপজেলার দেবপাড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের পাশের গ্রাম দৌলতপুর ১৯৯৯ সালে বিদ্যুতায়ন করা হলেও ফরিদপুর গ্রামটি বিদ্যুৎ থেকে বঞ্চিত ছিল। ইদানিং আরেক পার্শ্ববর্তী ধর্মনগর গ্রামে বিদ্যুতায়ন করা হলেও ফরিদপুর গ্রামে হতাশা দেখা দেয়। ফরিদপুর গ্রামবাসী জানান, জন প্রতিনিধিরা স্বাধীনতার পর থেকেই আশ্বাস দিয়ে আসছেন বিদ্যুৎ সংযোগ করে দিবেন বলে। কিন্তু তা পরে ভুলে যান তারা। অবশেষে গত ইউপি নির্বাচনের পর থেকে বিদ্যুৎ সংযোগের দাবী গ্রামবাসী জোরালো ভাবে তুলে ধরেন। আর এ দাবী নিয়ে ওই ওয়ার্ডের নির্বাচিত মেম্বার আব্দুল মুকিত জ্বালানী মন্ত্রীর বড় ভাইয়ের সহযোগিতা ও স্থানীয় সংসদ সদস্য এম এ মুমিন চৌধুরী বাবুর ডিও লেটার বিদ্যুৎ অফিসে দেওয়ার পর সম্প্রতি ওই গ্রামের ২২৫ পরিবার বিদ্যুতের আলো দেখার পথে। এলাকাবাসী জানান, এতদিন কেরোসিনের বাতি দিয়ে রাতের অন্ধকার ভুলে থাকতেন ফরিদপুর গ্রামের বাসিন্দারা। গ্রামটির অধিকাংশ পরিবার দরিদ্র। উন্নত প্রযুক্তির বাতি ব্যবহার করাও ছিল তাঁদের কাছে দুঃসাধ্য। বিদ্যুতের আশা করলেও তা কবে বাস্তবায়ন হবে তা নিয়ে সন্দিহান ছিলেন সবাই। অবশেষে সেই গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত হতে যাচ্ছে। এব্যপারে দেবপাড়া ইউপি সদস্য আব্দুল মুকিত বলেন, অনেক চেষ্টার মধ্যে দিয়ে গ্রামবাসী বিদ্যুতের আলো দেখতে যাচ্ছেন। তিনি জানান, তার এ কাজে সহযোগিতা করেছেন জ্বালানী প্রতিমন্ত্রীর বড় ভাই ও এমপি এম এ মুনিম চৌধুরী বাবু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com