মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জ অলিপুরে টমটম চাপায় ব্যবসায়ী আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬
  • ৪৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অলিপুরে টমটম চাপায় লোকমান মিয়া (৩০) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। মুমুর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। সে লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের আরব আলীর পুত্র ও অলিপুর বাজারের হোটেল ব্যবসায়ী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আহত সুত্র জানায়, লোকমান মিয়া তার দোকানের সামনে দাড়িয়ে কথা বলছিলেন। এ সময় একটি টমটম তাকে চাপা দিয়ে তার উপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় জনতা টমটমটি আটক করলেও চালক পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় লোকমানকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com