বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরের আকবরের বাড়ী থেকে আবারও নগদ টাকা ও ফেন্সিডিল উদ্ধার ॥ আটক ৩

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬
  • ৬২৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের মাদক সম্রাট আলী আকবরের বাড়ীতে মাদক বিরোধী চোরাচালান টাস্কফোর্স অভিযান চালিয়ে ২৮৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ৪৫ হাজার ৪শ টাকাসহ আকবরের ছেলে মোঃ রায়হান মিয়া (২৫) ও তার ভাই আলী জব্বর (৩৮) কে আটক করেছে। এ সময় টাস্কফোর্সের সোর্সকে আহত করে আকবর পালিয়ে যায়। অপর দিকে মাদক ব্যবসায়ী আশু মিয়ার পশ্চিম মাধবপুরস্থ ভাড়াটিয়া ঘরে অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় মদসহ তার স্ত্রী নুপুর বেগম (২৫) কে আটক করে।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, বিজিবি ৫৫ ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক এডি মোশারফ হোসেনের নেতৃত্বে বুধবার রাত ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান নগদ টাকা ও মাদকসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর টাস্কফোর্স অভিযান চালিয়ে নগদ ১ লক্ষ ২২ হাজার ১শ ৮০টাকা, ৬ হাজার ৮শ ইয়াবা, ৫২ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২ লিটার চোলাই মদ ও ২২টি মোবাইল ফোন উদ্ধার করেন। ১৫ অক্টোম্বর ১৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ৬৭ হাজার ৮শ টাকা, ৪টি মোবাইল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com