মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ঢাকায় বাস চাপায় হবিগঞ্জের চীফ জুডিসিয়াল কোর্টের জারিকারক নিহত

  • আপডেট টাইম সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬
  • ৫৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের জারিকারক আব্দুর রহমান (৩৫) নিহত হয়েছেন। তিনি চুনারুঘাট উপজেলার ঢুলনা গ্রামের বাসিন্দা মৃত আব্দুল কাদিরের পুত্র। গত বৃহস্পতিবার বিশেষ প্রয়োজনে আব্দুর রহমান তার সহকর্মী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের অফিস সহায়ক মোঃ রাজু আহমেদসহ ঢাকার বিমানবন্দরে যান। সন্ধ্যা ৭টায় কাজ শেষে হবিগঞ্জের উদ্দেশ্যে ফেরার পথে বিমানবন্দরে গোলচত্বর ওভারব্রীজ এলাকায় রাস্তা পারাপারের সময় টাঙ্গাইলগামী রিয়াদ পরিবহনের দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় তার সাথে থাকা রাজু আহমেদসহ লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কাফরুল মেডিকেলে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওইদিন রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান মারা যান। নিহত আব্দুর রহমানের স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। স্থানীয় জনতার সহযোগিতায় খিলগাও থানা পুলিশ বাসটি আটক করে। কিন্তু চালক পালিয়ে যায়।
এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। মৃত্যুর খবর তার গ্রামের বাড়িতে পৌছলে হৃদবিদারক দৃশ্যের অবতারণা হয়। শুক্রবার রাত ৯টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com